দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী ২৩ সেপ্টেম্বর বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে থাকছে এক দিনের ছুটি। এর পরদিন বৃহস্পতিবার নিয়মিত কার্যক্রম চললেও ২৫ ও ২৬ সেপ্টেম্বর শুক্র ও শনিবার হওয়ায় মিলবে সাপ্তাহিক ছুটি। ফলে ২৪ সেপ্টেম্বর ঐচ্ছিক ছুটি নিলে টানা চার দিনের অবকাশ কাটানোর সুযোগ থাকছে।
দেশের আকাশে রবিউস সানি মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ২৩ সেপ্টেম্বর বুধবার পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে।
পরদিন ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা নিয়মিত কার্যক্রমে অংশ নেবেন। এরপর ২৫ ও ২৬ সেপ্টেম্বর শুক্র ও শনিবার হওয়ায় থাকবে সাপ্তাহিক ছুটি। তবে ২৪ সেপ্টেম্বর সরকারি কোনো ছুটি নেই। কেউ ওই দিন ঐচ্ছিক ছুটি নিলে ২৩ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত টানা চার দিনের অবকাশ পাওয়ার সুযোগ তৈরি হবে।
২০২৬ সালের সরকারি ছুটির তালিকায় ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে কোনো ছুটি দেখা যায়নি। তবে শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, এ উপলক্ষে ২৩ সেপ্টেম্বর দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।
এদিকে ২৬ সেপ্টেম্বর শনিবার মধুপূর্ণিমা পড়েছে। দিনটি সাপ্তাহিক ছুটির মধ্যে পড়ায় মধুপূর্ণিমা উপলক্ষে আলাদা কোনো ছুটি থাকছে না।
ফাতেহা-ই-ইয়াজদাহমে বিশ্ববিদ্যালয় কি বন্ধ?
দেশের বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত হওয়ায় ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটি দেওয়া হবে কি না, তা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সিদ্ধান্তের ওপর নির্ভর করে। ফলে দেশের সব বিশ্ববিদ্যালয়ে এ উপলক্ষে ছুটি নাও থাকতে পারে।
কোনো কোনো বিশ্ববিদ্যালয় এদিন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখে। আবার কোনো বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক কার্যক্রমও চলতে পারে। তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের নিজ নিজ প্রতিষ্ঠানের ছুটির বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।
/অ