দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে সভাপতি করে ত্রয়োদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে এই কমিটি পুনর্গঠন করা হয়।
এদিন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমতিক্রমে তার পক্ষে সংসদে ত্রয়োদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুসারে এই প্রস্তাব উত্থাপন করেন তিনি।
পুনর্গঠিত কমিটির নেতৃবৃন্দ হলেন- কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া (সভাপতি), প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ (সদস্য), হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া (সদস্য), সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা (সদস্য), গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা (সদস্য), মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য মো. জাহান্দার আলী মিয়া (সদস্য), সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন (সদস্য), রাজশাহী-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. মুজিবুর রহমান (সদস্য) এবং কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ (সদস্য)।
পরবর্তীতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ উত্থাপিত প্রস্তাব অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠনের পক্ষে-বিপক্ষে ভোট চান। এ সময় প্রস্তাবটি কণ্ঠভোটে গৃহীত হয় এবং ত্রয়োদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠিত হয়।
/অ