• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

ঢাকায় নভেম্বরে প্রথম আন্তর্জাতিক প্রস্থোডন্টিকস সম্মেলন

দেশ টিভি ডেস্ক
  ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

বাংলাদেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রস্থোডন্টিকস সম্মেলন ও ডেন্টাল এক্সপো আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ প্রস্থোডন্টিকস সোসাইটি (বিপিএস)।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

আগামী ১৩ ও ১৪ নভেম্বর ঢাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রস্থোডন্টিকস বিষয়ে দেশে এটিই প্রথম আন্তর্জাতিক সম্মেলন বলে জানিয়েছেন আয়োজকরা।

সম্মেলন উপলক্ষে সোমবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে পোস্টার উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রস্থোডন্টিকস সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. আবু তৈয়ব মো. আহসান উল্লাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. পরিমল চন্দ্র মল্লিক। এ ছাড়া ডেন্টাল সোসাইটির নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, চিকিৎসক, শিক্ষক, গবেষক ও ডেন্টাল পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ প্রস্থোডন্টিকস সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. মো. মাসুদূর রহমান। বৈজ্ঞানিক সেমিনার বিষয়ে উপস্থাপনা করেন সংগঠনের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মাহফুজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক ডা. আতিক মাহমুদ।

আন্তর্জাতিক সম্মেলন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. মাহবুবুর রাহমান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. আব্দুল আওয়াল এবং সদস্য সচিব ডা. আলমগীর কবীর উজ্জ্বলও অনুষ্ঠানে বক্তব্য দেন।

এ সময় বিএমইউর ডেন্টাল ডিন অধ্যাপক ডা. শাঁখাওয়াত হোসেন সায়ন্থ, ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. শরিফুল ইসলাম বাহারসহ বিভিন্ন ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও ডেন্টাল ইউনিটের প্রধানরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথি ও আয়োজকদের অংশগ্রহণে সম্মেলনের পোস্টার উন্মোচন করা হয়।

আয়োজকরা জানান, প্রস্থোডন্টিকসের আধুনিক জ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসা পদ্ধতির সঙ্গে দেশের ডেন্টাল পেশাজীবীদের আরও সম্পৃক্ত করা এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করাই সম্মেলনের মূল উদ্দেশ্য।

আরও পড়ুন

নতুন জনপ্রশাসন সচিব কামরুজ্জামান, এহছানুল হককে পরিকল্পনা কমিশনে বদলি

সম্মেলনে দেশ-বিদেশের প্রখ্যাত প্রস্থোডন্টিস্ট ও ডেন্টাল বিশেষজ্ঞরা অংশ নেবেন। থাকবে বৈজ্ঞানিক সেশন, ক্লিনিক্যাল প্রেজেন্টেশন এবং আধুনিক ডেন্টাল প্রযুক্তি ও উপকরণের প্রদর্শনী।

আয়োজকদের আশা, এ সম্মেলনের মাধ্যমে দেশের ডেন্টাল পেশাজীবীদের সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনের যোগাযোগ আরও জোরদার হবে। একই সঙ্গে ডেন্টাল শিক্ষা, চিকিৎসা ও গবেষণায় আধুনিক প্রস্থোডন্টিকসের ব্যবহার সম্প্রসারণে সম্মেলনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

যে আই

  • সম্মেলন
  • চিকিৎসা
এ সম্পর্কিত আরও খবর
চুল পড়া ঠেকাতে নতুন ওষুধ, পরীক্ষায় মিলেছে আশাব্যঞ্জক ফল
চুল পড়া ঠেকাতে নতুন ওষুধ, পরীক্ষায় মিলেছে আশাব্যঞ্জক ফল
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বসবে ১০ ডায়ালাইসিস মেশিন: স্বাস্থ্যমন্ত্রী
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বসবে ১০ ডায়ালাইসিস মেশিন: স্বাস্থ্যমন্ত্রী
সাতক্ষীরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সম্মেলন, সভাপতি সুমন সম্পাদক নয়ন
সাতক্ষীরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সম্মেলন, সভাপতি সুমন সম্পাদক নয়ন
চিকিৎসার খরচে নিঃস্ব পরিবার, বাঁচার আকুতি ইমরান শেখের
চিকিৎসার খরচে নিঃস্ব পরিবার, বাঁচার আকুতি ইমরান শেখের
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X