• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

পে-স্কেলে বেতন কোন ধাপে বাড়বে কত শতাংশ

দেশ টিভি ডেস্ক
  ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় বেতনকাঠামো (পে-স্কেল) মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। নতুন কাঠামোয় প্রথম থেকে ১১তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ১২ থেকে ২০তম গ্রেডে বেতন বাড়বে ১১৫ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

তবে নতুন বেতন একবারে কার্যকর হবে না। নির্ধারিত সময় অনুযায়ী কয়েক ধাপে বর্ধিত বেতন বাস্তবায়ন করা হবে।

মন্ত্রিসভায় অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, ২০তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা হবে। আর প্রথম গ্রেডের সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে দাঁড়াবে ১ লাখ ৫৬ হাজার টাকা।

নতুন কাঠামো গত জুলাই থেকে কার্যকর করার কথা বলা হলেও বর্ধিত বেতনের পুরো সুবিধা ধাপে ধাপে দেওয়া হবে।

এদিকে নতুন পে-স্কেল কার্যকর হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন সরাসরি দ্বিগুণ হয়ে যাবে বিষয়টি এমন নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

নবম গ্রেডে বাড়বে যেভাবে

২০১৫ সালের পে-স্কেল অনুযায়ী নবম গ্রেডে একজন কর্মকর্তার প্রারম্ভিক মূল বেতন ছিল ২২ হাজার টাকা। নতুন কাঠামোয় ১০০ শতাংশ বৃদ্ধির ফলে তা বেড়ে ৪৪ হাজার টাকা হবে।

তবে এই অতিরিক্ত ২২ হাজার টাকা একসঙ্গে যোগ হবে না। প্রথম থেকে নবম গ্রেডের ক্ষেত্রে বর্ধিত অংশ তিন ধাপে কার্যকর হবে।

প্রস্তাব অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই প্রথম ধাপে বর্ধিত ২২ হাজার টাকার ৪০ শতাংশ, অর্থাৎ ৮ হাজার ৮০০ টাকা বর্তমান মূল বেতনের সঙ্গে যুক্ত হবে। এরপর ২০২৭ সালের জানুয়ারিতে দ্বিতীয় ধাপে আরও ৩০ শতাংশ বা ৬ হাজার ৬০০ টাকা এবং একই বছরের জুলাইয়ে শেষ ধাপে বাকি ৩০ শতাংশ বা আরও ৬ হাজার ৬০০ টাকা যুক্ত হবে। এতে ওই কর্মকর্তার মূল বেতন ৪৪ হাজার টাকায় পৌঁছাবে।

২০২৮ সালের জানুয়ারি থেকে ৪৪ হাজার টাকা মূল বেতনের ভিত্তিতে বাড়িভাড়াসহ অন্যান্য আনুষঙ্গিক ভাতা নির্ধারণ করা হবে।

ইনক্রিমেন্টেও বাড়বে বেতন

নতুন পে-স্কেলের হিসাবটি প্রারম্ভিক মূল বেতন ধরে করা হয়েছে। এর বাইরে সরকারি চাকরিজীবীরা নিয়ম অনুযায়ী প্রতিবছর ৫ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট পাবেন। ফলে বাস্তবে একজন কর্মীর মোট বেতন প্রারম্ভিক মূল বেতনের চেয়ে বেশি হবে।

সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ ১১ বছর পর বেতন কাঠামো পরিবর্তনের সিদ্ধান্তকে জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রাখার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

তবে নতুন কাঠামো নিয়ে উদ্বেগও রয়েছে। সরকারি কর্মীদের বেতন-ভাতা বাড়ানোর প্রভাব সাধারণ বেসরকারি চাকরিজীবী, খেটে খাওয়া মানুষ ও নির্দিষ্ট আয়ের পরিবারের ওপর কীভাবে পড়বে, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

বিশ্লেষকদের মতে, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়বে। প্রস্তাবটি বাস্তবায়নে সরকারি কোষাগার থেকে বছরে অতিরিক্ত ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা ব্যয়ের হিসাব করা হয়েছে।

নতুন কাঠামোর আওতায় প্রায় ১৪ লাখ সরকারি চাকরিজীবী এবং ৯ লাখ পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন।

যে আই

  • পে-স্কেল
এ সম্পর্কিত আরও খবর
মন্ত্রিসভায় চুড়ান্ত অনুমোদন পেল নবম পে-স্কেল
মন্ত্রিসভায় চুড়ান্ত অনুমোদন পেল নবম পে-স্কেল
মন্ত্রিসভার বৈঠক চলছে, চুড়ান্ত অনুমোদন হতে পারে নতুন বেতন স্কেল
মন্ত্রিসভার বৈঠক চলছে, চুড়ান্ত অনুমোদন হতে পারে নতুন বেতন স্কেল
নতুন পে-স্কেলের খসড়া মন্ত্রিসভায় উঠছে আজ, কার বেতন কত হচ্ছে? 
নতুন পে-স্কেলের খসড়া মন্ত্রিসভায় উঠছে আজ, কার বেতন কত হচ্ছে? 
নবম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় উঠতে পারে আজ
নবম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় উঠতে পারে আজ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X