দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামান।
আজ মঙ্গলবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এ পদে বদলিপূর্বক নিয়োগ দেওয়া হয়েছে।
মনিরুজ্জামান স্থানীয় সরকার বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার নিয়োগের মধ্য দিয়ে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই বছরে ঢাকা ওয়াসার এমডি পদে সপ্তম ব্যক্তি দায়িত্ব পেলেন।
বর্তমান এমডি মো. আমিনুল ইসলামকে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। তাকে সচিব পদমর্যাদায় তার চুক্তির অবশিষ্ট মেয়াদের জন্য এ দায়িত্ব দেওয়া হয়। একই দিনে জনপ্রশাসন মন্ত্রণালয় এ–সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।
সাবেক সচিব আমিনুল ইসলাম গত ১০ মার্চ ঢাকা ওয়াসার এমডি পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন। পরদিন ১১ মার্চ তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন। সেই হিসাবে সাড়ে পাঁচ মাসের কম সময় দায়িত্ব পালনের পর তাকে অন্য প্রতিষ্ঠানে সরিয়ে দেওয়া হলো। তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী বছরের মার্চে।
/অ