দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন মো. শওকত আলী খান। তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের আদেশ জারির এক সপ্তাহ পর তা প্রত্যাহার করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
সোমবার (২৬ অক্টোবর) এ-সংক্রান্ত আদেশ প্রত্যাহার করা হয়। এর আগে গত ১৯ অক্টোবর শওকত আলী খানের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদকে চিঠি দিয়েছিল আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
সোনালী ব্যাংকের চেয়ারম্যানকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, মো. শওকত আলী খানের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের আদেশ প্রত্যাহার করা হলো।
এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জাগো নিউজকে বলেন, আদেশ প্রত্যাহার করায় মো. শওকত আলী খান সোনালী ব্যাংকের এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করে যাবেন। তাঁর দায়িত্ব পালনে কোনো বাধা নেই।
এর আগে গত ১৯ অক্টোবর আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক-১ শাখা থেকে জারি করা চিঠিতে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন ও পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী শওকত আলী খানের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে পরবর্তী বিধিগত কার্যক্রম নিতে হবে। সরকারের সম্মতির পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনাও দেওয়া হয়।
একই দিন জনতা ব্যাংক পিএলসি ও রূপালী ব্যাংক পিএলসির এমডি ও সিইওদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়েও চিঠি জারি করা হয়েছিল।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ওই চিঠিতে জনতা ব্যাংকের এমডি ও সিইও মো. মজিবর রহমান এবং রূপালী ব্যাংকের এমডি ও সিইও কাজী মো. ওয়াহিদুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে সরকারের সুপারিশ ও সম্মতির কথা জানানো হয়। তাদের ক্ষেত্রেও ব্যাংক কোম্পানি আইন ও সংশ্লিষ্ট পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী পরবর্তী বিধিগত কার্যক্রম নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।
যে আই