• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

নারী-পুরুষ সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়তে হবে: হাবিব

ডেস্ক রিপোর্ট
  ১৮ আগস্ট ২০২৬, ১৪:৩৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশ গড়তে নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন সড়ক ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

তিনি বলেন, বিআরটিসির ‘পিং বাস’ নারী যাত্রীদের নিরাপদ যাতায়াতের প্রতীক হয়ে উঠুক—এটাই প্রত্যাশা।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর তেজগাঁও বিআরটিসি বাস ডিপোতে পিংক বাস সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হাবিবুর রশিদ হাবিব বলেন, বর্তমান সরকারের ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সড়ক পথে নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রার লক্ষ্যে বিআরটিসির মহিলা বাস সার্ভিস চালুর উদ্যোগকে তিনি স্বাগত জানান। এ উদ্যোগ বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট বিআরটিসির কর্মকর্তা-কর্মচারী ও অংশীজনদের ধন্যবাদ ও অভিনন্দন জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, কর্মের তাগিদে প্রতিদিন অগণিত নারী কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন কাজে যাতায়াত করেন। কিন্তু অনেক সময় তাঁদের জন্য নির্বিঘ্ন ও নিরাপদ যাতায়াত সম্ভব হয় না। উন্নত বিশ্বের কল্যাণমূলক রাষ্ট্রগুলোতে নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস সাধারণ হলেও বাংলাদেশে তা অধরা ছিল।

তিনি বলেন, নারী যাত্রীদের নিরাপদ যাত্রার পাশাপাশি নারী চালক ও নারীদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ। এ দায়িত্ববোধ থেকেই মহিলা চালক ও মহিলা কন্ট্রাক্টর দ্বারা পরিচালিত বিশেষ ‘পিং বাস সার্ভিস’ চালু করা হয়েছে।

হাবিবুর রশিদ জানান, প্রাথমিক পর্যায়ে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে ১৩টি রোডে মোট ১৪টি বাস নিয়ে এ সেবা চালু হচ্ছে। এর মধ্যে ঢাকায় ১০টি, বগুড়ায় দুটি এবং চট্টগ্রামে দুটি বাস পরিচালিত হবে। এসব বাস মোট ১৩৪টি স্টপেজে যাত্রীসেবা দেবে।

তিনি বলেন, বিশেষ মহিলা বাস সার্ভিসে ই-টিকিটিং ব্যবস্থা চালু করা হয়েছে। নারী যাত্রীরা বাসে ওঠার আগেই সহজে টিকিট সংগ্রহ করতে পারবেন। এতে কাউন্টারে অপেক্ষার সময় কমবে। তিনটি বাসে সিসি ক্যামেরা এবং প্রতিটি বাসে বিটিএস সংযোজন করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, বিআরটিসির মহিলা বাস সার্ভিস ‘পিং বাসের’ জন্য ১০০টি ইলেকট্রিক ভেহিকেল (ইভি) কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে বিআরটিসির বহরে নতুন ইভি বাস যুক্ত হবে বলে আশা করেন তিনি।

হাবিবুর রশিদ বলেন, বিআরটিসির বহরে বাস সংযোজনের জন্য অর্থ মন্ত্রণালয় ঋণ সহায়তা দিচ্ছে। এর মাধ্যমে রাষ্ট্রীয় সংস্থাটি সময়ের সঙ্গে তাল মিলিয়ে পরিবেশবান্ধব ইলেকট্রিক ভেহিকেল সংযোজন করতে পারবে।

মহিলা চালক ও কন্ট্রাক্টরদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, নিরাপত্তা ও কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তাঁদের দক্ষতা ও পেশাগত সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, সরকারের এ উদ্যোগ নারী কর্মসংস্থান ও অর্থনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।

আরও পড়ুন

পরিবর্তন হচ্ছে বাংলাদেশ জেলের নাম

সার ডিলার নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদনের শেষ সময় ৩১ আগস্ট

প্রতিমন্ত্রী হাবিবুর / মহিলা বাস সার্ভিসে ই-টিকিটিং ব্যবস্থা, থাকছে সিসি ক্যামেরাও

তিনি আরও বলেন, বিশ্বে নারীরা যেভাবে এগিয়ে যাচ্ছেন, বর্তমান সরকারের উদ্যোগ হলো আগামী বাংলাদেশে নারীদের এগিয়ে নেওয়া। প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে নারীরা এগিয়ে যাচ্ছেন। আগামী দিনে পেশার সব ক্ষেত্রে নারীরা পুরুষের পাশাপাশি সমানতালে এগিয়ে গিয়ে একটি অর্থনৈতিকভাবে স্বনির্ভর, আধুনিক ও যুগোপযোগী বাংলাদেশ গড়ে তুলবেন—এটাই প্রত্যাশা।

এ সময় আরো উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেল, নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম সহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।

এমএস/

  • প্রতিমন্ত্রী হাবিব
এ সম্পর্কিত আরও খবর
বিএনপির কেউ মাদক-সন্ত্রাসে জড়িত থাকলেও ছাড় নয়: প্রতিমন্ত্রী হাবিব
বিএনপির কেউ মাদক-সন্ত্রাসে জড়িত থাকলেও ছাড় নয়: প্রতিমন্ত্রী হাবিব
দেশবিরোধী অপতৎপরতা রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রেল প্রতিমন্ত্রীর
দেশবিরোধী অপতৎপরতা রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রেল প্রতিমন্ত্রীর
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।