দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), মাদরাসা শিক্ষা অধিদপ্তরে মহাপরিচালক (ডিজি) এবং হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে (স্বাস্থ্য প্রকৌশল বিভাগ) নতুন প্রধান প্রকৌশলী নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার (১২ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন থেকে জানা গেছে, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামানকে বিটিআরসির মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। এজন্য তার চাকরি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ন্যস্ত করা হয়েছে।
অন্যদিকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ শাহাদাত হোসাইন মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ পেয়েছেন। এজন্য তার চাকরি কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে ন্যস্ত করা হয়েছে।
এছাড়া ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাংগীর হোসেনকে হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রধান প্রকৌশলী পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। এ পদায়নের জন্য তার চাকরি স্বাস্থ্যসেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে।
কে