দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যারা সরকারের সমালোচনা করছেন, তারা হিংসা-বিদ্বেষ-অবিবেচনা থেকে করছেন বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুরু। বিরোধীদলের কর্মসূচির সমালোচনা করে তিনি আরও বলেন, ‘পাঁচ মাসে সরকারকে আপনি কী সমালোচনা করবেন?...কোনো মানুষ এগুলো সমর্থন করে বলে আমার মনে হয় না।’
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, টিম লিডার ভালো না হলে তো টিম ভালো ফাংশন করবে না। সেই টিম লিডার খুবই ভালো করছেন এবং গঠনমূলকভাবে করছেন, সমালোচনা যাই থাকুক না কেন।
শুক্রবার (৭ আগস্ট) সকালে ঢাকায় বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
কারও উসকানিতে পা দেওয়া যাবে না উল্লেখ করে তিনি বলেন, গতকাল সচিবালয়ে আমরা যে চিত্র দেখেছি, আপনারা বিশ্বাস করবেন, এটা দেখে আমি একটু আতঙ্কিত হয়েছি ওই কারণে যে, আমরা নিজের পায়ে নিজে কুড়াল মারার ব্যবস্থা করছি কি না। আপনারা বলেন, ছয় মাসের সরকার, সচিবালয়ে ঘেরাও করার মতো পরিস্থিতি আসলে তৈরি হয়েছে?
রাজনৈতিক বন্ধুদের শুভ বুদ্ধির উদয় হবে আশাবাদ ব্যক্ত করে নুরুল হক বলেন, ‘কারণ এই সরকার যদি বিপদে পড়ে, গোটা দেশ বিপদে পড়বে। যারা সচিবালয়ে ঘেরাও করতে গেছে, তারাই সবচেয়ে বেশি বিপদে পড়বে।’
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, ‘৫ আগস্ট আমরা বিজয়ের কথা বললেও এই ৫ আগস্টেও কিন্তু অনেক মানুষ নিহত হয়েছে। এই বাংলাদেশে রক্তের দাগ এখনো শুকায় নাই রাজপথ থেকে। এখনো আহত, পঙ্গুত্ব বরণকারী যুবক-তরুণ ছাত্ররা তাদের ক্ষত বয়ে বেড়াচ্ছে। বাবা-মা এখনো কোনো অনুষ্ঠানে এলে কেউ কান্না করে অজ্ঞান হয়ে যায়। কেউ কান্না করতে করতে বক্তব্য দিতে পারে না। আর সেই সময়ে আমরা দেখি যে, সেই ফ্যাসিস্ট ও মাফিয়া গোষ্ঠী, যারা এই বাংলাদেশকে নরকে পরিণত করে আমাদেরকে জাহান্নাম দেখিয়েছিল, তারা বলে রাজনীতিতে ফিরবে, দেশে আসবে।’
মন্ত্রীদের ন্যূনতম বেতন ১০ লাখ ও এমপিদের ৫ লাখ টাকা হওয়া উচিত মন্তব্য করে নুরুল হক বলেন, ‘এটা আমার জন্য না। আমি এখন এমপি, প্রতিমন্ত্রী আছি। পরের মেয়াদে নাও থাকতে পারি।’
পরিস্থিতি ব্যাখ্যা করে তিনি বলেন, ‘একজন সংসদ সদস্য ৫৫ হাজারের মতো বেতন পান, মন্ত্রীর এক লাখ পাঁচ হাজার টাকা, প্রতিমন্ত্রী ৯২ হাজার টাকা। এলাকায় গেলে অমুকের চিকিৎসার জন্য সহায়তা প্রয়োজন; অমুক মেয়ের বিয়ে দেবে সেখানে একটু সহযোগিতা প্রয়োজন; যুব-তরুণ সমাজ আসে তারা একটা খেলার আয়োজন করেছে, তাদের পুরস্কার মোটরসাইকেল এমপি সাহেব দেন—এই যে চাপ! এটা এমপি সাহেব কোথায় থেকে দেবেন? এটা দেওয়ার জন্য যাদের টাকা-পয়সা আছে, জমিদার ছাড়া বাকিদের পক্ষে তো সম্ভব না! এটা দিতে হলে নয়-ছয়, এখানেরটা ওইখানে, ওইখানেরটা এইখানে করা লাগবে। বিরোধীদলের অনেকে বললে বা আবার আমরা বললেও অনেক পলিটিক্স হতে পারে যে, সে এমপি হয়ে তার বেতন বাড়িয়ে নিতে চায়।’
প্রধানমন্ত্রীর সময় সাপেক্ষে চলতি মাসের শেষের দিকে সরকার প্রবাসী কার্ড উদ্বোধন করবে জানিয়ে তিনি বলেন, এই কার্ড চালু হলে প্রবাসীদের পাসপোর্ট-ভিসা সেবা পেতে ও বিমানবন্দরের ভোগান্তি কিছুটা লাঘব হবে।
কেএম