দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবারভুক্ত করদাতারা পরিশোধযোগ্য করের ওপর সর্বোচ্চ ৫ শতাংশ বা ২৫ হাজার টাকা পর্যন্ত কর ছাড় পাবেন। নতুন আয়কর আইন, ২০২৩ অনুযায়ী এ কর প্রণোদনার ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিলকারীরা এ সুবিধা পাবেন। তবে ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে এ কর প্রণোদনা প্রযোজ্য হবে না।
এনবিআরের ভাষ্য, নির্ধারিত সময়ের শুরুতেই রিটার্ন দাখিলে কর ছাড়ের এ উদ্যোগ করদাতাদের সময়মতো রিটার্ন জমা দিতে উৎসাহিত করবে এবং কর পরিপালনের সংস্কৃতি আরও শক্তিশালী করবে।
২০২৬-২৭ করবর্ষের জন্য গত ২২ জুলাই থেকে ব্যক্তিশ্রেণির করদাতাদের ই-রিটার্ন সেবা চালু হয়েছে। এনবিআরের ই-ট্যাক্স প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে রিটার্ন দাখিল ও বিভিন্ন ডিজিটাল মাধ্যমে কর পরিশোধ করা যাচ্ছে। এছাড়া রিটার্ন দাখিলে কোনো সমস্যার ক্ষেত্রে সরকারি কর্মদিবসে কল সেন্টারসহ বিভিন্ন মাধ্যমে সহায়তা দেওয়া হচ্ছে।
৩০ সেপ্টেম্বরের মধ্যেই আয়কর রিটার্ন দাখিল করে কর প্রণোদনার সুবিধা গ্রহণের জন্য করদাতাদের প্রতি আহ্বান জানিয়েছে এনবিআর।
এমএস/