দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে রিক্রুটিং এজেন্সিগুলো একচেটিয়া ব্যবসা করছে অভিযোগ করে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, অভিবাসনে প্রতারণা ঠেকাতে তৎপর রয়েছে সরকার।
তিনি বলেন, বিদেশে কর্মী পাঠানোর নামে এজেন্সিগুলো যেভাবে গলাকাটা ফি নিচ্ছে, এটি নিয়ন্ত্রণে আনতে হবে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর একটি হোটেলে 'অনলাইন কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট মডিউল' এর উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী একথা বলেন।
নুরুল হক নুর বলেন, দেশে যে ৩ হাজার লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সি রয়েছে, যাচাই বাছাই করে নিয়মের আওতায় আনা হলে, ৫০০ এর বেশি এজেন্সি কাজ করার সুযোগ পাবে না। সেক্ষেত্রে এজেন্সিগুলোকে নিয়ম-নীতি মেনে কর্মী পাঠানোর আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, এখন থেকে চাহিদাপত্র নিষ্পত্তির জন্য দূতাবাসগুলোকেও সময়সীমা বেঁধে দিতে হবে। যারা বিদেশে গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন, অভিযোগ পেলে সরকার তাদের পাশে দাঁড়াবে বলে জানান তিনি।
বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে বেশি কড়াকড়ি করতে গিয়ে যেন কর্মী পাঠানোর সুযোগ হাতছাড়া না হয়, সেদিকেও খেয়াল রাখার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
কেএম