দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর বিভিন্ন এলাকার মার্কেট ও দোকানপাট সপ্তাহের নির্ধারিত ছুটির দিন অনুযায়ী শনিবার (২৫ জুলাই) বন্ধ থাকবে। তাই কেনাকাটা বা প্রয়োজনীয় কাজে বের হওয়ার আগে সংশ্লিষ্ট এলাকার মার্কেট খোলা আছে কি না, তা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
শনিবার (২৫ জুলাই) পুরান ঢাকার শ্যামবাজার, বাংলাবাজার, চানখাঁরপুল, গুলিস্তানের দক্ষিণাংশ, জুরাইন, করিমউল্লাহবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির এলাকা, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিমাংশ, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেন্ডারিয়া, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, দয়াগঞ্জ, ওয়ারী, স্বামীবাগ, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা এলাকা, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, দোলাইপাড়, বংশাল, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ ও শাঁখারীবাজার এলাকার দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
এ ছাড়া ইসলামপুরের কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, নয়াবাজার, গুলিস্তান হকার্স মার্কেট, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ধূপখোলা মাঠবাজার, চকবাজার, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, বাবুবাজার, শারিফ ম্যানসন এবং আজিমপুর সুপার মার্কেটও শনিবার বন্ধ থাকবে।
কেনাকাটার পরিকল্পনা থাকলে অপ্রয়োজনীয় ভোগান্তি এড়াতে সংশ্লিষ্ট এলাকার সাপ্তাহিক ছুটির বিষয়টি আগে থেকেই নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
জে আই