দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর জুরাইনে একটি বাসার গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
রোববার (১৩ আগস্ট) রাত ২টার দিকে জুরাইন মাদবর বাজার সলিমুল্লাহ রোড মান্নান মাস্টারের ৪ তলা বাড়ির নিচতলায় এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, ফুচকা বিক্রেতা আলতাফ সিকদার (৭০), তার স্ত্রী গৃহিণী মর্জিনা বেগম (৫৫), মেয়ে মুক্তা খাতুন (৩০), মেয়ের জামাই আতাহার (৩৫) এবং নাতনি আফসানা (৫)।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা মো. মাহবুব জানান, জুরাইন সর্দার বাজার সলিমুল্লাহ রোডে মান্নান মাস্টারের বাড়িতে ভাড়া থাকে পরিবারটি। ওই বাসায় তিতাস লাইনের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, আতাহারের ৫০ শতাংশ, মুক্তার ৪৫ শতাংশ, তাদের মেয়ে আফসানার ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। আর মর্জিনার শরীরে ৫ শতাংশ দগ্ধ হয়েছে ও আলতাবের শরীরে দুই শতাংশ দগ্ধ হয়েছে। স্বামী-স্ত্রী ও মেয়ের অবস্থা আশঙ্কাজনক। বাকি দুজনকে অবজারভেশনে রাখা হয়েছে।
আরএ