দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দক্ষ জনশক্তি গড়ে তুলে কর্মমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সোমবার (২০ জুলাই) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে শুরু হওয়া দুই দিনের বায়লা ফিউচার সামিটে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, আগামী দিনের অর্থনীতিকে এগিয়ে নিতে প্রযুক্তিনির্ভর দক্ষ তরুণ নেতৃত্ব গড়ে তোলার বিকল্প নেই।
বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্রশিল্পের ভবিষ্যৎ নেতৃত্ব, প্রযুক্তি, উদ্ভাবন ও টেকসই উন্নয়নের রূপরেখা নিয়ে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে শুরু হয়েছে দুই দিনের বায়লা ফিউচার সামিট।
প্রথম দিনেই সামিটে অংশ নেন পোশাক খাতের উদ্যোক্তা, ব্যবসায়ী, প্রযুক্তি বিশেষজ্ঞ, তরুণ নেতৃত্ব ও বিভিন্ন অংশীজন। কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন, ডিজিটাল রূপান্তর এবং আধুনিক উৎপাদন প্রযুক্তি নিয়ে আলোচনা হয় বিভিন্ন সেশনে। অংশগ্রহণকারীরা বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে প্রযুক্তিনির্ভর রূপান্তরের বিকল্প নেই।
সামিটের একটি সেশনে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, বিশ্ববাজারে প্রতিযোগিতা ধরে রাখতে পোশাক শিল্পে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, দক্ষ জনশক্তি গড়ে তুলে কর্মমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সরকার কাজ করছে।
আয়োজকরা জানান, পোশাক শিল্পের আগামী দিনের নেতৃত্ব গড়ে তোলা, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতেই এ আয়োজন।
বাংলাদেশ অ্যাপারেল ইয়ুথ লিডার্স অ্যালায়েন্স, বায়লার নেতৃত্বে রয়েছে দেশের পোশাক খাতের শীর্ষ উদ্যোক্তাদের নতুন প্রজন্ম।
কেএম