• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

পল্লবী থানার মামলায় আবারও গ্রেপ্তার রিজেন্ট সাহেদ

দেশ টিভি ডেস্ক
  ২০ জুলাই ২০২৬, ১৫:২৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত
সংগৃহীত

রাজধানীর পল্লবী থানার একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সোমবার (২০ জুলাই) রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। পরে তাকে পল্লবী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ ওসমান গণি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পল্লবী থানার একটি মামলায় সাহেদের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত দেবনাথ জানান, সোমবার সকাল পৌনে ১১টার দিকে মিরপুরের ইসিবি চত্বর এলাকায় মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের কর্মকর্তারা প্রথমে সাহেদকে আটক করেন। বিষয়টি ট্রাফিক পুলিশের নজরে এলে উভয় পক্ষকে ইসিবি ট্রাফিক পুলিশ বক্সে নেওয়া হয়। পরে খবর পেয়ে ক্যান্টনমেন্ট থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

তিনি বলেন, ব্যাংক কর্তৃপক্ষ জানায়, চেক জালিয়াতির অভিযোগে পল্লবী থানায় দায়ের করা একটি মামলায় সাহেদের বিরুদ্ধে সাজাসহ আদালতের ওয়ারেন্ট রয়েছে। বিষয়টি পল্লবী থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হওয়ার পর দুপুর ১টার দিকে তাকে সংশ্লিষ্ট থানার একটি দলের কাছে হস্তান্তর করা হয়।

করোনাভাইরাস মহামারির সময় ভুয়া করোনা পরীক্ষার সনদ প্রদান ও প্রতারণার অভিযোগে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ আলোচনায় আসেন। ২০২০ সালের ৬ জুলাই র‌্যাব উত্তরা ও মিরপুরে রিজেন্ট হাসপাতালের কার্যালয়ে অভিযান চালিয়ে পরীক্ষা ছাড়াই করোনার সনদ দেওয়ার প্রমাণ পাওয়ার কথা জানায়। পরদিন স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে হাসপাতালটি সিলগালা করা হয় এবং সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়।

ওই বছরের ১৫ জুলাই ভারতে পালানোর সময় সাতক্ষীরা থেকে র‌্যাব তাকে গ্রেপ্তার করে। পরে বিভিন্ন মামলায় দীর্ঘদিন কারাগারে থাকার পর ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান।

আরও পড়ুন

জ্বালানি আমদানিতে ব্যয় ২ বিলিয়ন ডলার, রিজার্ভে চাপ বেড়েছে: জ্বালানি মন্ত্রী

জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান

তারেক রহমানের সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

পুলিশের তথ্য অনুযায়ী, সাহেদের বিরুদ্ধে মোট ৯৬টি মামলা রয়েছে। এর মধ্যে পাঁচটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি। সব মামলায় জামিন পাওয়ার পর তিনি কারামুক্ত হয়েছিলেন।

এমএম/

  • রিজেন্ট
  • শাহেদ
  • গ্রেপ্তার
এ সম্পর্কিত আরও খবর
ডিএমপির অভিযানে একদিনে গ্রেপ্তার ৪২৯
ডিএমপির অভিযানে একদিনে গ্রেপ্তার ৪২৯
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ১৬৩ জন গ্রেপ্তার
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ১৬৩ জন গ্রেপ্তার
সিরাজগঞ্জে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ১ 
সিরাজগঞ্জে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ১ 
ভাড়া নেওয়া নোহা গাড়ি  বিক্রির দায়ে গ্রেপ্তার ১
ভাড়া নেওয়া নোহা গাড়ি বিক্রির দায়ে গ্রেপ্তার ১
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X