দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ বন্ধে আইন করার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে চাইলে আগে চাকরি ছেড়ে দিতে হবে।
বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর একটি হোটেলে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার আয়োজিত শিক্ষা খাতের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী দিনের নির্বাচনগুলোতে শিক্ষকরা যেন অংশ না নেন, সে জন্য সরকারকে আইন করতে হবে। শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে চাইলে আগে তাদের চাকরি ছেড়ে দিতে হবে।’
তিনি আরও বলেন, শিক্ষা খাতে যে বিনিয়োগ করা হচ্ছে তা যেন সঠিকভাবে কাজে লাগে তা নিশ্চিত করতে হবে। শিক্ষকদের প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে নেওয়া উদ্যোগগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে।
মন্ত্রী বলেন, শিক্ষকদের উন্নয়নে যে বিনিয়োগ করা হচ্ছে তা যথাযথভাবে বাস্তবায়ন হলে ভবিষ্যতে একটি দক্ষ জাতি গড়ে তোলা সম্ভব হবে। তিনি দেশের উন্নয়নে শিক্ষা মন্ত্রণালয়ের ভূমিকাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
এমএম/