দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রতিবাদের অধিকার মানুষের মৌলিক অধিকার। পুলিশকে এই অধিকার চর্চায় সহযোগিতা করার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বৃহস্পতিবার (১০ আগস্ট) এক টুইট বার্তায় এই আহ্বান জানায় আন্তর্জাতিক এই মানবাধিকার সংগঠনটি।
এর আগেও একই ধরনের তাগিদ দেওয়ার বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, প্রতিবাদের অধিকার মানুষের মৌলিক অধিকার। কর্তৃপক্ষের উচিত কোনো অবাঞ্ছিত হস্তক্ষেপ ছাড়া এই অধিকার চর্চায় সহযোগিতা করা। সংগঠনটি এর আগে গত ৪ ও ৮ আগস্ট অনুরূপ বিবৃতি দেয়।
এর আগে গত ৪ আগস্ট অ্যামনেস্টি বলে, বাংলাদেশের কর্তৃপক্ষকে অবশ্যই বিক্ষোভকারীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগ বন্ধ করতে হবে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে অ্যামনেস্টি জানায়, পুলিশ হামলা করার আগপর্যন্ত শান্তিপূর্ণভাবেই বিক্ষোভ চলছিল।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অন্তর্বর্তীকালীন দক্ষিণ এশিয়াবিষয়ক আঞ্চলিক পরিচালক স্মৃতি সিংহ বলেন, ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যেসব ভিডিও ও ছবি যাচাই করেছে, সেগুলোতে বাংলাদেশি কর্তৃপক্ষের মানবাধিকার লঙ্ঘনের বিষয় ফুটে উঠেছে। আমরা বাংলাদেশের সরকারের প্রতি আহ্বান জানাই, আইন প্রয়োগকারী সংস্থাগুলো যেন কঠোরভাবে আইন মেনে চলে এবং নাগরিকদের বাকস্বাধীনতা ও শান্তিপূর্ণ সভা-সমাবেশের প্রতি সম্মান জানায়। মানুষের ক্ষতি এড়াতে এবং সংকট যেন ত্বরান্বিত না হয়, সে কারণেই এটা করা দরকার।’
এফএইচ