দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের সৃজনশীল অর্থনীতির সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে ‘একটি গ্রাম একটি পণ্য’ উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় পণ্যকে কেন্দ্র করে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা এবং কর্মসংস্থান সৃষ্টি করাই এ উদ্যোগের লক্ষ্য।
‘একটি গ্রাম একটি পণ্য’ কর্মসূচির আওতায় ক্রিয়েটিভ অর্থনীতিভিত্তিক বিভিন্ন পণ্য চিহ্নিত করা হচ্ছে। এর মধ্যে রয়েছে তাঁতশিল্প, মৃৎশিল্প, বুননশিল্প, শীতলপাটি, শতরঞ্জি, কাঠের খেলনা, হাতে তৈরি গয়না ও টেরাকোটা। সরকার আশা করছে, এসব পণ্যের উৎপাদন, বিপণন ও ব্র্যান্ডিংয়ের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তাদের আয় বাড়বে এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি আসবে।
ক্রিয়েটিভ পণ্যের মানোন্নয়ন ও আধুনিক নকশা উন্নয়নের জন্য দেশীয় ডিজাইনারদের সমন্বয়ে ‘ন্যাশনাল পুল অব ডিজাইনার্স’ গঠন করা হচ্ছে। এ ছাড়া বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের আওতাধীন নকশাকেন্দ্রকে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আধুনিকায়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও খ্যাতিমান ফ্যাশন ডিজাইনারদের সহযোগিতায় এ লক্ষ্যে একটি বিশেষ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
এমএম/