দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক সচিব আব্দুন নাসের খানকে শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালনকারী মো. ওবায়দুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
আব্দুন নাসের খান ২০২৪ সালের ২৫ আগস্ট যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। পরে তিনি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পান।
চলতি বছরের এপ্রিলে তার স্বাভাবিক অবসরে যাওয়ার কথা থাকলেও সরকার তার অবসরোত্তর ছুটি বাতিল করে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় এবং তাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব করা হয়।
সর্বশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে শিল্প মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব দেওয়া হলো। অন্যদিকে মো. ওবায়দুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
এমএস/