• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

সামাজিক মাধ্যমে ক্ষতিকর কনটেন্ট অপসারণে আইন সংশোধনের উদ্যোগ

ডেস্ক রিপোর্ট
  ০৮ জুন ২০২৬, ২১:০৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাসহ আন্তর্জাতিক প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোকে ক্ষতিকর কনটেন্ট নির্দিষ্ট সময়সীমার মধ্যে অপসারণে বাধ্য করার বিধান আইনে যুক্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সোমবার জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ অনুযায়ী জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশের ওপর আলোচনায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খানের বক্তব্যের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপতথ্য, মানহানিকর কনটেন্ট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি বিভ্রান্তিকর ছবি, ভিডিও ও অডিও প্রতিরোধে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

সংসদে হেলেন জেরিন খান সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি, বট নেটওয়ার্ক, এআই-নির্ভর ভুয়া কনটেন্ট এবং নারী ও শিশুদের অনলাইন হয়রানি ও রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে অপপ্রচারের বিষয়টি তুলে ধরেন।

তিনি বলেন, বিভিন্ন প্ল্যাটফর্মে ভুয়া পরিচয়ে অসংখ্য অ্যাকাউন্ট ও পেজ পরিচালিত হচ্ছে এবং সংগঠিত বট নেটওয়ার্কের মাধ্যমে কৃত্রিমভাবে জনমত প্রভাবিত করার চেষ্টা চলছে। একই সঙ্গে এআই ব্যবহার করে ভুয়া ছবি, ভিডিও ও অডিও তৈরি করে ব্যক্তি, প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু কনটেন্টে সরকারের প্রধান, তার পরিবারসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। মতপ্রকাশের স্বাধীনতার নামে যেসব কনটেন্ট প্রকাশ করা হচ্ছে, তা প্রকৃত অর্থে মতপ্রকাশের স্বাধীনতার মধ্যে পড়ে কি না, তা নতুন করে সংজ্ঞায়িত করার প্রয়োজন রয়েছে।

তিনি জানান, সাইবার স্পেসের সংজ্ঞা নতুনভাবে নির্ধারণের কাজ চলছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোকে আইনের আওতায় আনা হবে। তিনি আরও বলেন, সাইবার সুরক্ষা আইন, ২০২৬ নামে নতুন সংশোধিত আইন প্রণয়নের খসড়া প্রক্রিয়াধীন রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গুজব, অপতথ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি বিভ্রান্তিকর ও মানহানিকর কনটেন্ট প্রতিরোধে নতুন বিধান যুক্ত করা হবে। পাশাপাশি এসব অপরাধে শাস্তির বিধানও রাখা হবে।

আরও পড়ুন

৫ বছরে বাণিজ্য ঘাটতি প্রায় ৮ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

বকেয়া বেতনের দাবিতে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

পারমাণবিক বিদ্যুৎ প্রস্তুতিতে স্মার্ট গ্রিড তৈরির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

তিনি জানান, আন্তর্জাতিক প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোর সঙ্গে সমন্বয় করে নির্দিষ্ট সময়ের মধ্যে কনটেন্ট অপসারণ, রিপোর্টিং ও জবাবদিহিমূলক ব্যবস্থা চালুর বিষয়টি আইনে অন্তর্ভুক্ত করা হবে।

তিনি আরও বলেন, বিটিআরসি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে কনটেন্ট অপসারণে কার্যকর ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর ক্ষমতা বাড়ানো হবে।

এমএস/

  • সালাহউদ্দিন আহমদ
এ সম্পর্কিত আরও খবর
সরকার সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী
সরকার সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী
সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
তদন্ত ছাড়া একতরফা দোষারোপ না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
তদন্ত ছাড়া একতরফা দোষারোপ না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।