• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

রামিসা হত্যাকাণ্ড: দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  ২১ মে ২০২৬, ১৬:২৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং অল্প সময়ের মধ্যেই তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী প্রো-অ্যাকটিভভাবে কাজ করছে। সরকার গঠনের পর সংঘটিত এ ধরনের অপরাধের প্রতিটি ঘটনায় পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং আসামিদের গ্রেফতার করেছে।’

তিনি জানান, শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি অভিযুক্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। “খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যেই তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করা হবে এবং বিচারিক প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন করা হবে,” বলেন তিনি।

বিচারহীনতার অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সবসময় বিচারহীনতার কথা বলা সঠিক নয়। অনেক সময় বিচারিক প্রক্রিয়ায় বিলম্ব হয়, যা আদালতের বিষয়। তনু হত্যাসহ বিভিন্ন আলোচিত মামলায়ও ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। তবে অনেক কিছুই করার বাকি রয়েছে। সরকারের সময় মাত্র তিন মাস হওয়ায় কিছু সিদ্ধান্ত নিতে সময় লাগছে। আইন সংস্কারের কাজও চলমান রয়েছে।’

দ্রুত বিচার নিয়ে সতর্ক অবস্থানের কথাও তুলে ধরেন তিনি। বলেন, “খুব সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে যেন কোনো অবিচার না হয়, সেটিও দেখতে হবে। জনগণের ক্ষোভ মেটাতে তাৎক্ষণিকভাবে আইন প্রণয়ন সবসময় ভালো ফল দেয় না।”

আরও পড়ুন

জাতীয় ঈদগাহ ময়দানের প্রস্তুতি প্রায় শেষ, ৮০ শতাংশ কাজ সম্পন্ন

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমকে নৈতিক দায়িত্ব হিসেবে দেখে বাংলাদেশ

এর আগে সকালে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান রামিসা হত্যাকাণ্ড নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘মাগুরার আছিয়া, ঢাকার রামিসা- এসব ঘটনা আমাদের মানুষত্বকে প্রশ্নবিদ্ধ করে। এমন অপরাধ কোনোভাবেই আনচ্যালেঞ্জড থাকতে পারে না।’

তিনি জানান, পুলিশ কমিশনারকে এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আইনমন্ত্রী বলেন, ‘বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে পারলে রামিসার বাবার প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হবে। তবে বিচারিক কার্যক্রম পরিচালনা ও রায় কার্যকর করা সম্পূর্ণ আদালতের বিষয়।’

এমএম/কেএম

  • স্বরাষ্ট্রমন্ত্রী
  • সালাউদ্দিন আহমদ
  • রামিসা হত্যাকাণ্ড
এ সম্পর্কিত আরও খবর
শিশু রামিসা ধর্ষণ-হত্যা: প্রধান আসামি সোহেলের দায় স্বীকার
শিশু রামিসা ধর্ষণ-হত্যা: প্রধান আসামি সোহেলের দায় স্বীকার
রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি জামায়াত আমিরের
রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি জামায়াত আমিরের
রামিসাকে গলা কেটে হত্যা, প্রাথমিক কারণ জানিয়েছে পুলিশ
রামিসাকে গলা কেটে হত্যা, প্রাথমিক কারণ জানিয়েছে পুলিশ
‘ফায়ার সার্ভিসকে আধুনিকায়ন করতে লোকবলসহ স্টেশন বাড়ানো হবে’
‘ফায়ার সার্ভিসকে আধুনিকায়ন করতে লোকবলসহ স্টেশন বাড়ানো হবে’
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।