দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি দ্রুতগতিতে এগিয়ে চলছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ইতোমধ্যে প্রায় ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে ঈদগাহ মাঠে সামিয়ানা, প্যান্ডেল, অজুখানা, বিদ্যুৎ, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রবেশ-নির্গমন গেট নির্মাণসহ নানা কাজ চলছে। নারী ও পুরুষ মুসল্লিদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, মাঠের ভেতরে ত্রিপল, লাইট, ফ্যান বসানো, কন্ট্রোল রুম স্থাপন এবং ভিআইপি টয়লেটসহ বিভিন্ন কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী ঈদের আগের দিন সব প্রস্তুতি সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
ড্রেনেজ ব্যবস্থা, সাউন্ড সিস্টেম, সিসিটিভি নজরদারি ও বিদ্যুৎ সরবরাহেও বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। পানি সরবরাহ ও মশা নিয়ন্ত্রণেও আলাদা ব্যবস্থা রাখা হচ্ছে।
এবার জাতীয় ঈদগাহে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে। এর মধ্যে ভিআইপি ও সাধারণ মুসল্লিদের জন্য আলাদা কাতার ও গেট নির্ধারণ করা হয়েছে।
প্রস্তুতি কাজে যুক্ত কর্মকর্তারা জানান, নিরবচ্ছিন্ন নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনায় ঈদের প্রধান জামাত নির্বিঘ্নে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে।
জে আই