দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঈদযাত্রা সামনে রেখে টানা তিন দিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) ভোর থেকে দাউদকান্দির ইলিয়টগঞ্জের পুটিয়া এলাকা থেকে মেঘনা-গোমতী সেতু পর্যন্ত ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে দীর্ঘ যানবাহনের সারি দেখা যায়।
সকাল বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ আরও বৃদ্ধি পায়। দূরপাল্লার বাস, মাইক্রোবাস, ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী ট্রাকের অতিরিক্ত চাপের কারণে মহাসড়কের ওই অংশে যান চলাচল ধীর হয়ে পড়ে। ফলে ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে আটকে থাকতে হয় যাত্রীদের।
ভোগান্তিতে পড়া যাত্রীরা জানান, যানজটের আশঙ্কায় ভোরে রওনা দিলেও তারা আটকে পড়েছেন দীর্ঘ সময় ধরে। নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা বেশি দুর্ভোগে পড়েছেন বলে অভিযোগ করেন তারা।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, টোল প্লাজায় ধীরগতিতে যান চলাচল এবং অতিরিক্ত গাড়ির চাপের কারণে যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনাকবলিত একটি ট্রাক দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
অন্যদিকে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি জাকির হোসেন বলেন, অতিরিক্ত যানবাহনের চাপেই সকালে যানজটের সৃষ্টি হয়। তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
জে আই