দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর মিরপুরে হযরত শাহ আলী (র.) মাজারে হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৪ মে) রাতে লাঠিসোঁটা নিয়ে একদল লোক মাজারে ঢুকে মুরিদ ও জিয়ারতকারীদের মারধর করে বের করে দেয় বলে স্থানীয়দের দাবি। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
তবে পুলিশ বলছে, এটি কোনো হামলা নয়, মাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়েছে।
শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, কিছু বহিরাগত নারী-পুরুষ সেখানে মাদক সেবন করছিল, স্থানীয়রা তাদের সরিয়ে দেয়।
ডিএমপির দারুসসালাম জোনের সহকারী কমিশনার এমদাদ হোসেন বলেন, ‘স্থানীয় জামায়াত-শিবির নেতাকর্মীরা এ অভিযান চালিয়েছে। কোনও হামলার ঘটনা ঘটেনি।’
কেএম