• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

‘সৌরবিদ্যুতে ৫ বছরের কর অবকাশ দেওয়ার কথা ভাবছে সরকার’

দেশ টিভি ডেস্ক
  ১৪ মে ২০২৬, ১৩:১৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদে বলেছেন, আগামী জুন মাসের মধ্যে সৌরবিদ্যুৎ খাতের জন্য বিনিয়োগবান্ধব নীতিমালা ঘোষণা করবে সরকার। এ ছাড়া রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুরের মতো এলাকার বাড়ির ছাদগুলো বেসরকারি বিনিয়োগকারীদের হাতে ছেড়ে দেওয়া হলে কেবল এই দুই এলাকা থেকেই এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগ উৎসাহিত করতে আমদানিতে নামমাত্র শুল্ক এবং পাঁচ বছরের জন্য কর অবকাশ সুবিধা দেওয়া যায় কি না, তা ভেবে দেখা হচ্ছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

​চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত ​জাতীয় বিশেষ শিল্পনগরে (এনএসইজেড) অবস্থিত সোনাগাজী ১৩০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ ও ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম (বেস) পিপিপি প্রকল্প নিয়ে অংশীজনদের সঙ্গে এই মতবিনিময় কর্মশালা আয়োজন করে বেজা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম, বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘ব্যবসায়ী হিসেবে বুঝি, বিনিয়োগকারীদের আগ্রহী করতে কোন ধরনের সুবিধা দেওয়া প্রয়োজন। আমাদের পোশাক খাতের সাফল্যের মূলে ছিল ১৯৭৯ সালে দেওয়া ব্যাক-টু-ব্যাক এলসি ও বন্ডেড ওয়্যারহাউস সুবিধা। সৌরবিদ্যুৎ খাতেও তেমন পরিবর্তন আনতে চাই।’

যেসব উপকরণে ছাড় -

সোলার ফ্রেম, ফটোকল ও ব্যাটারি- প্রাথমিকভাবে এই তিনটি জিনিসের শুল্ক-কর কমানো নিয়ে বিদ্যুৎ মন্ত্রণালয় কাজ করছে বলে জানান মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, রাজস্বের জন্য আগে বিনিয়োগ প্রয়োজন। আমদানিতে ন্যূনতম শুল্ক-কর এবং পাঁচ বছরের জন্য কর অবকাশ দেওয়া হলে উদ্যোক্তারা উৎসাহিত হবেন। এরপর পাঁচ বছর পার হলে সরকার স্বাভাবিকভাবেই কর পাবে। এই বিষয়টি ভেবে দেখছে সরকার।

এ সময় পাকিস্তানের উদাহরণ টেনে মন্ত্রী বলেন, সেখানে সরকার সৌরবিদ্যুতের সরঞ্জাম আমদানি করে বিনিয়োগকারীদের (প্রণোদনাসহ) দিয়েছে, এই মডেল সফল হয়েছে। বাংলাদেশেও সরকার সরঞ্জাম আমদানি করে দিতে পারে অথবা বেসরকারি খাতকে শূন্য শুল্কে আমদানির সুযোগ করে দিতে পারে। বিদ্যুৎ খাতে জাতীয়করণের ফলে ব্যবস্থাপনা ও আদায় ব্যবস্থায় যে স্থবিরতা এসেছে, তা দূর করতে হবে। সরকার বিনিয়োগ করবে না, সরকার কেবল সুযোগ-সুবিধা নিশ্চিত করবে। বিনিয়োগ আসবে বেসরকারি খাত থেকে।

একই অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বলেন, বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির পথযাত্রায় বেসরকারি খাতের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ কাজে বেসরকারি খাতের পুঁজি, প্রযুক্তি, বাস্তবায়ন ক্ষমতা ও পরিচালনার অভিজ্ঞতা প্রয়োজন। পাশাপাশি স্পষ্ট নীতিমালা, ব্যাংকের জন্য নথিপত্র, অনুমোদনপ্রক্রিয়া ও বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের মাধ্যমে সরকারকে সঠিক ও সহায়ক পরিবেশ তৈরি করতে হবে।

বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, বেজা, বিদ্যুৎ বিভাগ, ইউএনডিপি ও এডিবির সহযোগিতায় এ প্রকল্প বাস্তবায়িত হবে। এই প্রকল্পের তিনটি মূল বৈশিষ্ট্য।

এই প্রকল্পের মূল বৈশিষ্ট্যগুলো হলো -

প্রথমত, বেসরকারি খাতের অন্যতম বড় বাধা জমির সংকট মোকাবিলায় সরকারি জমি ব্যবহারের সুযোগ তৈরি করা হয়েছে। ফলে বিনিয়োগ বাস্তবায়নের পথ আরও সহজ হবে।

আরও পড়ুন

‘পরিচ্ছন্ন নগরী গড়তে জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে’

দ্বিতীয়ত, দেশে এই প্রথম ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম (বিইএসএস) যুক্ত হওয়ায় তা বিদ্যুৎ সরবরাহ ও গ্রিড সমন্বয়ের পরীক্ষামূলক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

তৃতীয়ত, সরকারের অব্যবহৃত জমিতে বেসরকারি বিনিয়োগের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে এই প্রকল্প আদর্শ উদাহরণ বা ‘কেস স্টাডি’ হিসেবে বিবেচিত হতে পারে।

কে

  • সৌরবিদ্যুত
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।