দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘সোশ্যাল মিডিয়া ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে সন্তানদের নৈতিকভাবে গড়ে তোলা বর্তমান মায়েদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।’
রোববার (১০ মে) সকালে রাজধানীতে ‘গরবিনী মা ২০২৬’ সম্মাননা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডা. জাহিদ হোসেন বলেন, ‘আগের সময়ের তুলনায় এখন সন্তানদের ওপর নিয়ন্ত্রণ রাখা এবং সঠিক পথে পরিচালিত করা অনেক বেশি কঠিন। প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে পরিবার ও অভিভাবকদের আরও সচেতন হতে হবে।’
মন্ত্রী বলেন, ‘আজকের এই জ্ঞান ও প্রযুক্তিকে এমনভাবে ব্যবহার করতে হবে, যাতে তা সামাজিক বা পারিবারিক অশান্তির কারণ না হয়ে আগামী প্রজন্মের কল্যাণে কাজে লাগে।’
তিনি আরও বলেন, ‘বর্তমান প্রজন্মকে মানবিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে অভিভাবকদের পাশাপাশি সমাজের সবাইকে ভূমিকা রাখতে হবে।’
প্রযুক্তির অপব্যবহার রোধে পরিবার থেকেই সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় সমাজের ১১ জন সুপ্রতিষ্ঠিত নাগরিকের মাকে সম্মাননা প্রদান করা হয়।
/অ