দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা শাহাদাত বরণ করেছেন, তাদের অধিকাংশেরই পরিচয় তারা শ্রমিক। শ্রমিকদের কাজ ফিরিয়ে দেওয়া এবং কর্মসংস্থান সংকটের সমাধান করতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ।
শনিবার (২ মে) সকালে যশোরে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এক র্যালি-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। যশোর জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, 'বন্ধ হয়ে যাওয়া সরকারি কলকারখানাগুলো পুনরায় চালুর বিষয়ে সরকার উদ্যোগ নিয়েছে। আমরা চেষ্টা করছি শ্রমিকদের জন্য ন্যায্য মজুরি নিশ্চিত করতে। সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শ্রমিক ও প্রান্তিক মানুষের উন্নয়ন অপরিহার্য।'
তিনি বলেন, সরকার কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডের মাধ্যমে শ্রমিকদের পরিবারে আরও একটু সচ্ছলতা আনার চেষ্টা করছে। কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করে দিয়েছে সরকার। হাওর অঞ্চলে যে সমস্ত কৃষকের অতিবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়েছে তাদের ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য আগামী তিন মাস সরকারের তরফ থেকে তাদের একটি বিশেষ খাদ্য সহায়তা দেওয়া হবে। এই উদ্যোগগুলো শ্রমিকদের জন্য, সাধারণ প্রান্তিক মানুষের জন্য, এই উদ্যোগগুলো একটি সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশ তৈরির সহায়ক হবে।
বক্তব্য শেষে বেলুন ফেস্টুন উড়িয়ে মহান মে দিবসের বর্ণাঢ্য র্যালি উদ্বোধন করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালি ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রফিকুল হাসান, যশোরের পুলিশ সুপার রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতারা বক্তব্য দেন।
কে