দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচাররা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল।
শুক্রবার (১ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সমাবেশে শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন সভাপতিত্ব করেন।
তিনি বলেন, শ্রমিকদের পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি কৃষকদের জন্য ঋণ সহায়তা ও অন্যান্য প্রণোদনা কার্যক্রম বাড়ানোর পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।
তারেক রহমান আরও বলেন, দেশের অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করে। তারা সঠিক সময়ে সঠিকভাবে পানি পান না। এ সমস্যা সমাধানে খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান। শ্রমিক ও কৃষকের জীবনমান উন্নয়ন সম্ভব হলে দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এমএস/