• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

জাল নোট নির্মূলে আসছে কঠোর আইন : সংসদে অর্থমন্ত্রী

দেশ টিভি ডেস্ক
  ২৮ এপ্রিল ২০২৬, ২৩:৩৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

দেশে জাল নোটের বিস্তার রোধে সরকার একটি শক্তিশালী আইনি কাঠামো তৈরির কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, প্রস্তাবিত এই আইনে জাল নোট তৈরি বা আসল মুদ্রার আদলে কিছু তৈরির সঙ্গে জড়িতদের জন্য অত্যন্ত কঠোর শাস্তির বিধান রাখা হচ্ছে। আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য এবং সমন্বিত প্রাতিষ্ঠানিক উদ্যোগের সমন্বয়ে এই অপরাধ নির্মূল করা সম্ভব হবে বলে জানান তিনি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিনের আনা এক জরুরি জন-গুরুত্বসম্পন্ন মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, জাল নোটের প্রচলন রোধে বর্তমানে খসড়া আইন প্রণয়নের কাজ চলমান রয়েছে এবং এটি কার্যকর হলে দেশের মুদ্রা ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত হবে। সরকার কেবল নীতিগত নয়, বরং প্রযুক্তিগত দিক থেকেও এই সমস্যার সমাধানে সমানভাবে কাজ করে যাচ্ছে।

মুদ্রার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক নিরন্তর কাজ করছে বলে সংসদকে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংক আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্যগুলো উন্নত করছে এবং বাজারে পর্যাপ্ত মানসম্মত নোট সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। কোনো ধরনের প্রযুক্তিগত সমস্যা দেখা দিলে তা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে পরামর্শ করে দ্রুত পর্যালোচনা ও সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

নতুন সিরিজের ব্যাংক নোট প্রসঙ্গে মন্ত্রী জানান, দেশের ঐতিহাসিক ঐতিহ্য ও স্থাপত্যকর্মের অনুপ্রেরণায় খ্যাতিমান শিল্পীদের মাধ্যমে নতুন নোটগুলো ডিজাইন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২-এর ২৭ নম্বর ধারা অনুযায়ী অনুমোদিত এসব নোটে আগের তুলনায় অনেক বেশি উন্নত ও আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। সাধারণ মানুষকে এসব নিরাপত্তা বৈশিষ্ট্য সম্পর্কে সচেতন করতে গণমাধ্যম ও কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে।

আরও পড়ুন

আ. লীগ আমলে বিদ্যুৎ খাতে লাগামহীন দুর্নীতি হয়েছে: আন্দালিব রহমান

দেশের সামগ্রিক মুদ্রা ব্যবস্থাপনা নিয়ে অর্থমন্ত্রী ব্যাখ্যা দিয়ে বলেন, জিডিপি প্রবৃদ্ধি, মুদ্রাস্ফীতির হার এবং বাজার থেকে অচল নোট প্রত্যাহারের গাণিতিক হিসাব বিবেচনা করেই নতুন নোট ছাপানো হয়। জাতীয় মুদ্রার নিরাপত্তা ও স্বচ্ছতা রক্ষায় আইনগত, প্রযুক্তিগত এবং প্রশাসনিক সব ধরনের পদক্ষেপ ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলে সংসদকে জানান মন্ত্রী।

/অ

  • অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী
  • জাল নোট
  • কঠোর আইন
এ সম্পর্কিত আরও খবর
রাজধানীতে জাল নোটসহ গ্রেপ্তার ২
রাজধানীতে জাল নোটসহ গ্রেপ্তার ২
টেকনাফে ৫১ লাখ টাকার জাল নোটসহ চক্রের দুই সদস্য আটক: বিজিবি
টেকনাফে ৫১ লাখ টাকার জাল নোটসহ চক্রের দুই সদস্য আটক: বিজিবি
চরফ্যাশনে ডিবির অভিযানে জাল নোটসহ আটক ১
চরফ্যাশনে ডিবির অভিযানে জাল নোটসহ আটক ১
কলাপাড়ায় জাল নোটসহ যুবক গ্রেপ্তার
কলাপাড়ায় জাল নোটসহ যুবক গ্রেপ্তার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।