দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারত ও চীন থেকে মোট ৪৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে দুটি জাহাজ। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে ও রাতে জাহাজ দুটি বন্দরে আসে।
বিকেল ৩টায় ভারত থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে হংকংয়ের পতাকাবাহী ‘গ্রান কুয়াভা’ জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। পরে রাত ৮টায় চীন থেকে ১০ হাজার টন ডিজেল নিয়ে সিঙ্গাপুরের পতাকাবাহী ‘হাফনিয়া মার্লিন’ জাহাজ বন্দরে আসে।
স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনের স্বত্বাধিকারী নজরুল ইসলাম জানান, গত ১০ দিনে জ্বালানি তেল নিয়ে বন্দরে এসেছে ৯টি জাহাজ। এর মধ্যে দুটি জাহাজ তেল খালাস শেষে বন্দর ছেড়ে গেছে। বর্তমানে ডলফিন জেটিতে চারটি এবং বহির্নোঙরে তিনটি জাহাজ অবস্থান করছে।
তিনি আরও জানান, আগামীকাল মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে জ্বালানিবাহী জাহাজ ‘কুইচি’ চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
বন্দর সূত্র বলছে, জ্বালানি আমদানির এই ধারাবাহিকতা দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়ক হবে।
এমএস/