দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে জাতিকে নতুন করে আর বিভক্ত না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সংসদীয় কার্যক্রম পরিচালনার সময় তিনি সব রাজনৈতিক দলকে জাতীয় স্বার্থে একযোগে কাজ করার অনুরোধ জানান।
মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবে সরকারিদলীয় সংসদ সদস্য ফজলুর রহমান বক্তব্যের পর বিরোধীদলের প্রতিবাদের প্রেক্ষিতে ফ্লোর নিয়ে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এখানে আলাপ-আলোচনা করি। মাঝেমধ্যে কিছু উত্তেজনা সৃষ্টি হবেই, সেটা স্বাভাবিক। আমাদের মাননীয় সংসদ সদস্য অত্যন্ত বয়স্ক এবং ইতিহাসে সমৃদ্ধ, কিন্তু আমরা এখন ভূগোলে আছি, আমরা বেশি ইতিহাস চর্চা করতে গেলে মাঝেমধ্যে কিছু ব্যত্যয় হবে মাননীয় স্পিকার। আর আপনি স্বাধীনতা যুদ্ধের একজন বটবৃক্ষ। তিনিও একজন মুক্তিযোদ্ধা। আমার মাঝেমধ্যে শুনতে ভালো লাগে যখন মাননীয় বিরোধী নেতা বলেন যে তিনি শহীদ পরিবারের সন্তান। আমরা এটাকে ধারণ করি কয়েকজন বীর মুক্তিযোদ্ধা বিরোধী দলে আছে। আপনি নিজেই স্বীকৃতি দিয়েছেন কয়েকজন মুক্তিযোদ্ধা আছে।’
সংসদের মর্যাদা ও কার্যপদ্ধতি নিয়ে গুরুত্বারোপ করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা সবাই আলোচনার মধ্য দিয়ে এই মহান জাতীয় সংসদের আমাদের সমস্ত কার্যপ্রবাহ এমনভাবে পরিচালনা করি যেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বর্তমান প্রজন্ম দেখে। যে যোদ্ধারা তাদের দৃষ্টি শক্তি হারিয়েছে তারাও যেন শোনে যে আমরা জাতীয় প্রত্যাশা পূরণের জন্য এখানে আছি।’
/অ