দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘ঢাকায় রাত ১০টায় একটি আলট্রাসনোগ্রাম করতেও অনেক সময় কষ্ট পেতে হয় মানুষের। সরকারি কোনো হাসপাতালেই বিকেল ৩টার পর এ সেবা পাওয়া যায় না। তাই চিকিৎসা সেবার ক্ষেত্রে পরিকল্পনা এমন হতে হবে যেন মানুষ ২৪ ঘণ্টাই সেবা পায়।’
শুক্রবার (২৪ এপ্রিল) সকালে সোসাইটি অব নিউক্লিয়ার মেডিসিন বাংলাদেশের ২৯তম জাতীয় কনফারেন্সে এসব কথা বলেন তিনি।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘চিকিৎসকদের এবং চিকিৎসা সেবার সঙ্গে যুক্ত সবারই আচরণ এবং নীতি পরিবর্তন করতে হবে। কারণ রোগবালাই সময় দেখে আসে না। যেকোনো সময় একজন মানুষের চিকিৎসার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। তাই সময় বিবেচনা না করে সব পুরুষ বা নারী বিচার না করে চিকিৎসা সেবা দিয়ে যেতে হবে সব মুহূর্তেই।’
দিনব্যাপী এই সম্মেলনে পরমাণু চিকিৎসার সমসাময়িক বিভিন্ন বিষয়ের ওপর প্রায় অর্ধশত বৈজ্ঞানিক নিবন্ধ উপস্থাপনের জন্য তালিকাভুক্ত হয়। অনুষ্ঠানে নবীন বিজ্ঞানীদের একাডেমিক অর্জনের স্বীকৃতিস্বরুপ ইয়ং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড প্রদান করেন সোসাইটি অব নিউক্লিয়ার মেডিসিন বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. ফারিয়া নাসরিন।
/অ