দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানোর পর বাস ও ট্রাকের ভাড়া সমন্বয়ে বৈঠকে বসেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এবং পরিবহন মালিকরা।
রোববার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রাজধানীর বনানীতে সংস্থাটির সদর কার্যালয়ে বৈঠক শুরু হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, জ্বালানির মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে ঢাকাসহ সারা দেশে ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণে যাত্রীবাহী মোটরযানের ভাড়া নির্ধারণ কমিটির সভা চলছে।
সভায় মালিক পক্ষ থেকে ভাড়ার প্রস্তাব উপস্থাপন করা হবে, যা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
সভায় সভাপতিত্ব করছেন সংস্থাটির চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর। এছাড়া সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বাস-ট্রাক মালিকদের সংগঠনের নেতারা উপস্থিত আছেন।
এমএস/