দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করেও শেষ পর্যন্ত এগোতে পারেনি বাংলাদেশ পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। ইরানের নৌবাহিনীর নির্দেশে মাঝপথ থেকে জাহাজটিকে ফিরে যেতে হয়েছে।
বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টা ৫০ মিনিটে জাহাজটি প্রণালীতে প্রবেশ করে। পরিকল্পনা ছিল ভোরের মধ্যে এটি অতিক্রম করবে। কিন্তু রাত সাড়ে ১২টার দিকে ইরানি নৌবাহিনী সব জাহাজকে ইঞ্জিন বন্ধ করে অপেক্ষা করার নির্দেশ দেয়।
তিনি বলেন, ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজকে অগ্রসর হতে দেওয়া হবে না—এমন বার্তাও দেওয়া হয়। ফলে প্রণালীর ভেতরেই অবস্থান করতে হয় জাহাজটিকে।
জানা গেছে, হরমুজ প্রণালী সাময়িকভাবে উন্মুক্ত করার ঘোষণার পরই ‘বাংলার জয়যাত্রা’ যাত্রা শুরু করে। তবে কিছু সময়ের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। বেতার বার্তায় ইরানি বাহিনী জাহাজটিকে অগ্রসর না হয়ে পারস্য উপসাগরের দিকে ফিরে যেতে নির্দেশ দেয়।
নির্দেশ পাওয়ার পর জাহাজটি পুনরায় নিরাপদ অবস্থানের দিকে ফিরে যায় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
৩১ জন নাবিক নিয়ে চলা জাহাজটি গত প্রায় ৪০ দিন ধরে মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ এলাকায় অবস্থান করছে। এর আগে ৮ এপ্রিল যুদ্ধবিরতির পর সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে যাত্রা শুরু করলেও একাধিকবার হরমুজ অতিক্রমে ব্যর্থ হয় জাহাজটি এবং পরে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ উপকূলে অবস্থান নেয়।
এমএস/