দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শিক্ষামন্ত্রী ডা. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে এবং ডিজিটালাইজেশনের দিকে অগ্রসর হতে হবে।’
বুধবার (১৫ এপ্রিল) এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে সিলেট বিভাগের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকটের প্রভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাস চালু রাখা হয়েছে, যা নিয়ে সমালোচনা রয়েছে। এ বিষয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং তাদের বেশিরভাগই অনলাইন ক্লাসের বিপক্ষে মত দিয়েছেন।
তিনি বলেন, ‘আমি নিজেও অনলাইন ক্লাস চাই না। কিন্তু বিশ্ব বাস্তবতা আমাদের সে দিকেই নিয়ে যাচ্ছে।’
এ সময় কোচিং সেন্টারগুলোকে আইনের আওতায় আনার কথা জানান তিনি। পাশাপাশি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নিয়ন্ত্রণে আনার উদ্যোগের কথাও উল্লেখ করেন।
এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ধীরে ধীরে সৌরশক্তির আওতায় আনা এবং দ্রুত শিক্ষক নিয়োগের বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী।
এমএস/