দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার ধ্বংসাবশেষে বাহরাইনে নিহত বাংলাদেশি কর্মী এস এম তারেকের মরদেহ বাংলাদেশে পৌঁছেছে। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টায় তারেকের মরদেহবাহী বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। মরদেহ গ্রহণের জন্য এয়ারপোর্টে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
ইরান ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। এ ধারাবাহিকতায় সোমবার স্থানীয় সময় সকালে বাহরাইনের মানামার কাছে একটি সামুদ্রিক এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি জাহাজে আঘাত করলে তারেক নিহত হন এবং আরও দুইজন আহত হন।
নিহত এস এম তারেক চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি দীর্ঘ ১৭ বছর প্রবাসে ছিলেন।
প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে হতাহতের পর প্রধানমন্ত্রী প্রতিনিয়ত সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দিচ্ছেন। নির্দেশনার আওতায় মরদেহের দাফন ও পরিবহনের জন্য নগদ ৩৫ হাজার টাকা, বিশেষ অনুদান ৫০ হাজার টাকা এবং পরে ৩ লাখ ও ১০ লাখ টাকা ইন্স্যুরেন্স বাবদ প্রদান করা হবে।
প্রতিমন্ত্রী নুরুল হক বলেন, সরকারি অনুদানের পাশাপাশি প্রবাসীদের আর কী সহায়তা দেওয়া যায় সে বিষয়ে কাজ চলছে।
এমএস/