দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর সবুজবাগ থেকে পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মন্ডলকে আটক করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) রাতে রাজধানীর সবুজবাগ এলাকার বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে হওয়া একটি মামলায় তাকে হেফাজতে নেওয়া হয়েছে।’
জানা গেছে, আব্দুল জলিল মন্ডলের বাড়ি পাবনা জেলায়। তিনি এক সময় ডিএমপির অতিরিক্ত কমিশনার ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনারের দায়িত্ব পালন করেছেন। র্যাবের অতিরিক্ত মহাপরিচালকের (এডিজি, প্রশাসন) দায়িত্ব পালন করেছেন তিনি।
কর্মজীবনে নীলফামারী, বাগেরহাট এবং জয়পুরহাটের পুলিশ সুপার ছিলেন আব্দুল জলিল।