দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেপালের সফল ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হওয়ায় সে দেশের সরকার ও জনগণকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া নেপালের নতুন সরকার ও জনগণের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সোমবার (৯ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ বার্তা দেন প্রধানমন্ত্রী।
স্ট্যাটাসে প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ মার্চ অনুষ্ঠিত শান্তিপূর্ণ সংসদীয় নির্বাচনের জন্য নেপাল সরকার ও সে দেশের জনগণকে আন্তরিক অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী বলেন, এই গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক চর্চা নেপালি জনগণের আকাঙ্ক্ষা, স্থিতিস্থাপকতা এবং তাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর শক্তিরই প্রতিফলন।
‘আমাদের দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও সহযোগিতাকে আরও সুদৃঢ় করতে বাংলাদেশ নেপালের নতুন সরকার ও জনগণের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার জন্য উন্মুখ,’ বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর মাসে ‘জেন জি’ বিক্ষোভের ফলে কে পি শর্মা ওলি সরকারের পতনের পর চলতি বছরের ৫ মার্চ নতুন সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচন এবং পরবর্তী সরকার গঠনে তরুণদের ব্যাপক অংশগ্রহণ এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে, যেখানে বালেন্দ্র শাহের (বালেন) দল রাষ্ট্রীয় স্বাধীন পার্টি বড় জয়ের পথে রয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, বালেন্দ্র শাহর দল আরএসপি সরাসরি ভোটে ১৬৫টির মধ্যে ১২৫টি এবং সমানুপাতিক হারে ১১০টির মধ্যে ৫৮টি আসনসহ মোট ১৮৩টি আসন নিশ্চিত করেছে।
এবি/