দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মশার উৎপাত কমাতে সিটি করপোরেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয় একসঙ্গে উদ্যোগ নেবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, মশা মারার ওষুধ কার্যকর হচ্ছে কি না তা পরীক্ষা করা হচ্ছে। বুধবার তিনি সিটি করপোরেশনের দুটি ডিপো পরিদর্শনে যাবেন। এডিস মশা নিয়ন্ত্রণে সরকারের পূর্বপ্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে।
এর আগে বিকেলে স্থানীয় সরকার, স্বাস্থ্য অধিদফতর ও কীটতত্ত্ববিদদের সঙ্গে মতবিনিময় সভা করেন স্বাস্থ্যমন্ত্রী।
গত এক সপ্তাহ ধরে রাজধানীসহ সারাদেশে মশার তীব্র উপদ্রব লক্ষ্য করা গেছে।
এমএস/