দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন জানিয়েছেন, ফ্যামিলি কার্ড বিনামূল্যে দেওয়া হবে এবং তথ্য সংগ্রহের কাজে কোনো দলীয় নেতাকর্মী যুক্ত থাকবেনা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ধানমন্ডিতে নিজ বাসায় আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, ‘কতিপয় মহল ফ্যামিলি কার্ডকে বিতর্কিত করার চেষ্টা করছে। কার্ডের বিনিময়ে কেউ কেউ টাকা দাবি করছে। ধর্ম, বর্ণ বা গোত্র নির্বিশেষে দেশের প্রত্যেকটি পরিবারকে আগামী চার বছরের মধ্যে বিনামূল্যে কার্ড দেওয়া হবে। এটি স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন করা হবে।’
তিনি আরও সতর্ক করেন, ‘বাধাগ্রস্ত করার জন্য কোনো মহল অপচেষ্টা চালাচ্ছে। কার্ডের বিনিময়ে আর্থিক সুবিধা চাইলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন বা গণমাধ্যমকে জানাতে হবে।’
সমাজকল্যাণমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন, ‘কেউ যেন কার্ড নিয়ে কেলেঙ্কারির সুযোগ না পায়। প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি উল্লেখ করেন, কড়াইল বস্তি, ময়মনসিংহসহ কয়েকটি এলাকায় এ ধরনের ঘটনা নজরে এসেছে।
এমএস/