দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের ফুলপুরে নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্য ও এক বাসচালক নিহত হয়েছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বাংলাদেশ সেনাবাহিনীর ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য সার্জেন্ট শেখ রেজাউল কবীর এবং বেসামরিক বাসচালক আব্দুল বাসেত।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশ সেনাবাহিনী নিহতদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছে। একই সঙ্গে তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।
আহতদের দ্রুত আরোগ্য কামনাও করা হয়েছে।
জে আই