দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সামাজিক যোগাযোগ মাধ্যম ও দেশের মূলধারার কিছু সংবাদমাধ্যমে টিআইবির বরাতে দাবি করা হচ্ছে, ‘নির্বাচনে জাল ভোট পড়েছে ২১.৪ শতাংশ’।
তবে প্রধান উপদেষ্টার প্রেস উইং যাচাই করে জানিয়েছে, প্রচারিত দাবিটি সঠিক নয়।
টিআইবির ‘ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামাভিত্তিক পর্যবেক্ষণ’ রিপোর্ট এর তথ্যকে বিভ্রান্তকরভাবে প্রকাশ করা হয়েছে।
প্রেস উইং জানিয়েছে, টিআইবি ১৬ ফেব্রুয়ারি ‘ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামাভিত্তিক পর্যবেক্ষণ’ নামক তাদের গবেষণা রিপোর্টটি প্রকাশ করে। সেখানে বলা হয়, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ট্র্যাকিং-এর উদ্দেশ্যে মোট ৩০০টি সংসদীয় আসন থেকে প্রতিনিধিত্বশীলন নমুনায়ন পদ্ধতি ব্যবহার করে দৈবচয়নের ভিত্তিতে ৭০টি আসন নমুনা হিসেবে নির্বাচন করা হয়েছে।”
উক্ত রিপোর্টে ‘নির্বাচনের দিন সংঘটিত অনিয়ম’ প্রসঙ্গে বলা হয়, “গবেষণায় অন্তর্ভূক্ত ৪০ শতাংশ আসনে একাধিক অনিয়ম সংঘটিত হয়েছে।”
এছাড়া জালভোট প্রসঙ্গে ২১.৪ শতাংশ আসনে জালভোট পড়ার অভিযোগ পড়েছে বলে দেখানো হয়।
এ প্রসঙ্গে টিআইবি এর আউটরিচ এন্ড কমিউনিকেশন ডিরেক্টর মোহাম্মদ তোহিদুল ইসলাম বলেন, ‘২১.৪ শতাংশ জাল ভোট পড়েছে এমন তথ্য টিআইবি এর প্রতিবেদনে বলা হয়। মূলত ৭০ টি আসনে নির্বাচনী পর্যবেক্ষণের পর বলা হয়েছে যে, ২১.৪ শতাংশ আসনে জাল ভোট পড়ার ঘটনা পাওয়া গেছে।’
তবে টিআইবি সংবাদমাধ্যমগুলোর ছড়ানো খবরটিকে অসত্য হিসেবে চিহ্নিত করে বিবৃতি দিয়েছে।
টিআইবির ওয়েবসাইটে আজ ‘নির্বাচনে জাল ভোট পড়া নিয়ে টিআইবির নামে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, সতর্ক থাকার আহ্বান’ শিরোনামে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাল ভোট পড়া নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)- কে উদ্ধৃত করে ভুল ও অপতথ্য ছড়ানো হচ্ছে।
‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামাভিত্তিক পর্যবেক্ষণ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থাপিত তথ্যকে ভুলভাবে প্রচার ও প্রকাশ করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে।
এ বিষয়ে গণমাধ্যমকে অতিদ্রুত এ ভুল সংশোধনসহ বিভ্রান্তি প্রতিরোধে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
এবি/