দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নির্বাচনে ভোটের সংখ্যা নিয়ে ‘ভুয়া তথ্য’ দিয়ে প্রশ্ন তুলেছেন অনলাইন অ্যাকটিভিস্ট আব্দুন নূর তুষার। সেই ভুয়া তথ্য সংবলিত একটি স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
তবে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, তার দাবি সঠিক নয়।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সিএ প্রেস উইং ফ্যাক্ট পেজ থেকে দেওয়া পোস্টে এ কথা বলা হয়।
বিবৃতিতে প্রেস উইং জানিয়েছে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোট নিয়ে অনলাইন অ্যাক্টিভিস্ট আব্দুন নূর তুষারের দেওয়া ভুয়া তথ্য ফেসবুকে ভাইরাল হয়েছে।
গতকাল রাতে নিজের ফেসবুক আইডিতে আব্দুন নূর তুষার এক পোস্টে দাবি করেন, গণভোটে ‘হ্যাঁ’ এবং ‘না’ মিলে মোট ৩ কোটি ২৫ লাখ ভোট পড়েছে। অন্যদিকে নির্বাচনে ভোট দিয়েছে ৭ কোটি ৬৬ লাখ মানুষ। তিনি প্রশ্ন তুলেছেন, বাকি ৪ কোটি ৪১ লাখ ভোট কোথায় গেল।
তবে যাচাই করে দেখা যায়, দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট অনুযায়ী, ‘হ্যাঁ’ এবং ‘না’ মিলে মোট ভোট কাস্ট হয়েছে ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩টি। এর মধ্যে অসঠিক পদ্ধতিতে ভোট দেওয়ার কারণে বাতিল হয়েছে ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭টি।
মোট কাস্ট হওয়া বৈধ ভোটের সংখ্যা ৭ কোটি ২ লাখ ৭২ হাজার ৩৮৬টি। অর্থাৎ, আব্দুন নূর তুষারের ফেসবুক পোস্টে দেওয়া তথ্যটি ভুয়া।
এবি/