দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় সংসদ নির্বাচন ও ‘গণভোট ২০২৬’ উপলক্ষে মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয় এবং অভিযোগ নিষ্পত্তির জন্য সরকার কন্ট্রোল রুম স্থাপন করেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে প্রকাশিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। কন্ট্রোল রুমের কার্যক্রম পরিচালিত হবে মন্ত্রণালয়ের ১ নম্বর ভবনের ১৮০২ নম্বর কক্ষে।
অফিস আদেশে বলা হয়েছে, কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগের জন্য হটলাইন নম্বর (+৮৮০২২২৬৬৪১১১৮) চালু করা হয়েছে। মাঠ প্রশাসন থেকে প্রাপ্ত যেকোনো নির্বাচনি অভিযোগ ও তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
১০ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত দুই শিফটে কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। প্রতিদিন একজন যুগ্ম সচিব তদারকির দায়িত্বে থাকবেন এবং প্রতিটি শিফটে একজন উপসচিব বা সিনিয়র সহকারী সচিবের নেতৃত্বে প্রশাসনিক কর্মকর্তা ও অফিস সহায়কগণ দায়িত্ব পালন করবেন।
অফিস আদেশে আরও উল্লেখ করা হয়েছে, কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মাঠ পর্যায় থেকে প্রাপ্ত অভিযোগ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন।
এমএস/