দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী জানিয়েছেন, ভোট গণনার কক্ষে বিদ্যুৎ বিভ্রাটের কারণে কোনো অন্ধকার থাকবে না। এজন্য প্রতিটি গণনা কক্ষে এসি-ডিসি বা লোডশেডিংয়ের সময় স্বয়ংক্রিয়ভাবে জ্বলে ওঠার ক্ষমতাসম্পন্ন এলইডি বাল্ব বসানো হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ঢাকার ৯৮ শতাংশ ভোটকেন্দ্র ইতোমধ্যেই সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে, যার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং হবে। ভোট গণনার কক্ষেও ক্যামেরা বসানো হয়েছে। এক সেকেন্ডের জন্যও অন্ধকার যাতে না হয়, সেজন্য প্রশাসন বিশেষভাবে তৎপর।
শরফ উদ্দিন জানান, ঢাকার ১৩টি আসনের ১৪০০ কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। যেকোনো পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সহিংসতা নিয়ে কোনো গোয়েন্দা তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।
এমএস/