দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মানুষবিহীন আকাশযান (ইউএভি) ভোটের মাঠ পর্যবেক্ষণ করবে। দেশের আকাশসীমায় সার্বক্ষণিক নজরদারি কার্যক্রম পরিচালনা করবে এই যান। বুধবার (১১ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে স্থাপিত কেন্দ্রীয় মনিটরিং সেলের কর্মকর্তারা এ তথ্য জানান।
কর্মকর্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন সফল করতে বাংলাদেশ বিমান বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। সারাদেশে মোট ৩৭৩০ জন বিমানবাহিনীর সদস্য নিয়োজিত রয়েছেন।
বিমান বাহিনী প্রধানের সরাসরি তত্ত্বাবধানে হেলিকপ্টার, পরিবহণ বিমান ও নির্বাচনী আইনশৃঙ্খলা পর্যবেক্ষণের জন্য ISR রোলের আওতায় একাধিক ইউএভি মোতায়েন করা হয়েছে। এই ইউএভি আকাশ থেকে ভূমিতে অবস্থান পর্যবেক্ষণ করতে পারে এবং প্রয়োজন অনুসারে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত নির্দেশনা দিতে সক্ষম।
মোতায়েনকৃত ইউএভিগুলো দেশের আকাশসীমা রক্ষার একটি কৌশলগত সম্পদ হিসেবে বিবেচিত হচ্ছে এবং দেশের বিভিন্ন স্থানে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
এদিকে নির্বাচন কমিশন ইতোমধ্যে বিমানবাহিনীর কাছে নির্দেশনা দিয়েছে, ভোটের মাঠের লাইভ ফিড কেন্দ্রীয় মনিটরিং সেল ও প্রধান উপদেষ্টার দপ্তরে সরাসরি সরবরাহ করতে হবে।
এমএস/