দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯০ শতাংশের বেশি কেন্দ্রে সিসি ক্যামেরা থাকছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ।
এছাড়া প্রয়োজন বিবেচনায় ড্রোন, বডি-ওর্ন ক্যামেরার ব্যবহার করা হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন ভবনে সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ কথা বলেন।
ইসি সানাউল্লাহ বলেন, ‘রিটার্নিং অফিসারের দপ্তর থেকে কাল সকাল থেকে সন্ধ্যার মধ্যে কেন্দ্রে ব্যালট পৌঁছে যাবে।’
তিনি বলেন, ‘ভোটের দিন ২ ঘণ্টা পরপর নির্বাচনের সার্বিক বিষয়ে জানানো হবে।’
ইসি বলেন, ‘২৯৯ আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একটি আসনে প্রার্থীর মৃত্যুতে সে আসনের ভোট বন্ধ রয়েছে। ২৯৯ আসনে দুই হাজার ২৮ জন প্রার্থী, এর মধ্যে ৮১ জন নারী প্রার্থী। এছাড়া ৪২ হাজার ৬৫৮ ভোটকেন্দ্রে ভোট আয়োজন হবে।’
নির্বাচনে আইনশৃঙ্খলা বিষয়ে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইসি সন্তুষ্ট। অতীতের যেকোনো সময়ের তুলনায় পরিস্থিতি ভালো। এখনো যেসব জায়গায় পরিস্থিতি খারাপের সম্ভাবনা রয়েছে সে কেন্দ্রের বিষয়ে ইসি তৎপর রয়েছে।’
নির্বাচনের ফল ঘোষণার বিষয়ে তিনি বলেন, ‘সংসদ নির্বাচন ও গণভোটের গণনা কাজ একইসময় শুরু হবে। ফলাফলও একইসময়ে জানানো হবে।’
এবি/