দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি ভুয়া অফিস আদেশ বা ‘বিশেষ প্রটোকল’ নিয়ে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।
সম্প্রতি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই)-এর নাম ব্যবহার করে নির্বাচনের ফলাফল ঘোষণা ও নির্বাচন-পরবর্তী স্থিতিশীলতা সংক্রান্ত একটি কথিত অফিস আদেশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে নির্বাচন কমিশন জানিয়েছে, নথিটিতে নির্বাচনের ফলাফল এবং বিভিন্ন বাহিনীর ভূমিকা নিয়ে সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট তথ্য উপস্থাপন করা হয়েছে।
একটি প্রেস বিজ্ঞপ্তিতে ইসি স্পষ্টভাবে জানায়, আলোচিত অফিস আদেশটি সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। নির্বাচন পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাসমূহের সরাসরি কোনো প্রশাসনিক সংশ্লিষ্টতা নেই বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
নির্বাচন কমিশন আরও জানায়, নির্বাচন-সংক্রান্ত কোনো গুজব, অপপ্রচার কিংবা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের তথ্য পাওয়া গেলে তা নির্বাচন কমিশনে স্থাপিত ‘আইন-শৃঙ্খলা সমন্বয় সেল’-এ জানানোর জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইন-শৃঙ্খলা সমন্বয় সেলটি আগামী ১৩ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত সার্বক্ষণিক চালু থাকবে। সেলের যোগাযোগ নম্বরগুলো হলো: ০২৫৫০০৭৪৭০, ০২৫৫০০৭৪৭১, ০২৫৫০০৭৪৭২, ০২৫৫০০৭৪৭৪ এবং ০২৫৫০০৭৫০৬।
জে আই