• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়
বরিশালে ইসি সানাউল্লাহ

পক্ষপাতিত্বের প্রমাণ পেলে পরিণতি খুব খারাপ হবে

দেশ টিভি ডেস্ক
  ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৩৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রশাসনের সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

একই সঙ্গে ভোট সংশ্লিষ্ট কারও বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে তার পরিণতি খুবই খারাপ হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে বরিশাল সার্কিট হাউজের সভাকক্ষে নির্বাচন সংশ্লিষ্ট মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন ইসি সানাউল্লাহ। সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বরিশাল জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সদস্যদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে সবাইকে পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। সবকিছু খোলামেলাভাবে করতে হবে, কোনো ধরনের লুকোচুরি চলবে না। নিরাপত্তার প্রশ্নে নির্বাচন কমিশন শক্ত অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতেও নেবে।

তিনি আরও বলেন, আমাদের ব্যক্তিগত পছন্দ-অপছন্দ একজন নাগরিক হিসেবে ভোট দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, এর বাইরে নয়। পেশাদারিত্বের সঙ্গে শতভাগ দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আমার কাছে কোনো ছোট দল, বড় দল, হেভিওয়েট কিংবা লাইটওয়েট প্রার্থী নেই—আইন প্রয়োগের ক্ষেত্রে সবাই সমান।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করে তিনি বলেন, নির্দেশনার পরও যদি কেউ ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠতে না পারেন এবং পক্ষপাতিত্ব প্রমাণিত হয়, তাহলে তার পরিণতি খুব খারাপ হবে। এ বিষয়ে নির্বাচন কমিশন কোনো ছাড় দেবে না।

তিনি জানান, এখন থেকে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন সংশ্লিষ্ট কেউ কোনো ধরনের আতিথেয়তা গ্রহণ করতে পারবেন না।

অপতথ্য ও গুজব প্রতিরোধে স্থানীয় পর্যায়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে ইসি বলেন, দ্রুত সত্য তথ্য গণমাধ্যমের মাধ্যমে জানাতে হবে। নির্বাচন যত ঘনিয়ে আসবে, গুজব ও অপতথ্যের প্রবণতাও তত বাড়বে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে তিনি বলেন, দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আপনারা দৃঢ় থাকলে কেউ সুযোগ নিতে পারবে না। তবে শুধু বলপ্রয়োগ নয়, পরিস্থিতি বুঝে মধ্যপন্থা অবলম্বন করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন রিটার্নিং কর্মকর্তা খাইরুল আলম সুমন। এ সময় পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এবি/

  • ইসি সানাউল্লাহ
এ সম্পর্কিত আরও খবর
সব আশঙ্কা কাটিয়ে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন: ইসি সানাউল্লাহ
সব আশঙ্কা কাটিয়ে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন: ইসি সানাউল্লাহ
নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল শুক্রবার: ইসি সানাউল্লাহ
নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল শুক্রবার: ইসি সানাউল্লাহ
৯০ শতাংশের বেশি কেন্দ্রে সিসি ক্যামেরা থাকছে: ইসি সানাউল্লাহ
৯০ শতাংশের বেশি কেন্দ্রে সিসি ক্যামেরা থাকছে: ইসি সানাউল্লাহ
দেশের স্থিতিশীলতা রক্ষায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ
দেশের স্থিতিশীলতা রক্ষায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।