দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় গ্রন্থকেন্দ্রের সাবেক পরিচালক আফসানা বেগমের দায়িত্বকালে বই কেনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় তাদের গঠিত ‘বই নির্বাচন কমিটি’ বাতিল করেছে।
সোমবার (২৬ জানুয়ারি) জারি করা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘২০২৫-২০২৬ অর্থবছরে বেসরকারি গ্রন্থাগারে অনুদানের জন্য বই নির্বাচনের উদ্দেশ্যে ২০২৫ সালের ১১ নভেম্বর গঠিত বই নির্বাচন কমিটি বাতিল করা হলো।’
জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে আফসানা বেগমের সঙ্গে সরকারের নিয়োগ চুক্তি বাতিলের পর তার দায়িত্বকালে বই ক্রয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ছড়িয়ে পড়লে মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নেয়।
আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
এর আগে, কমিটি কর্তৃক ক্রয়কৃত বইয়ের তালিকা অনলাইনে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়।
আরএ